July 24, 2026, 12:03 am

লাকসামের জনপ্রিয় বিএনপি নেতা মোহাম্মদ ইয়াসিন আলীর ইন্তেকাল

Reporter Name
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 6 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ ইয়াসিন আলী আর নেই। গত ২০ জুলাই ২০২৬, সোমবার বিকাল ৪ ঘটিকায় ব্রেন স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর এবং তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি লাকসামের একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে: নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজে ছাত্রদলের সাবেক সভাপতি, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য, লাকসাম উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।তাঁর মৃত্যুতে লাকসামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত কাসেম আলীর সুযোগ্য সন্তান ছিলেন এবং গ্রামের বাড়ি উত্তর লাকসামে তাঁর মরদেহ কবরস্থ হয়েছে।

মোহাম্মদ ইয়াসিন আলীর অকাল মৃত্যুতে শোকের মাতম বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর সহকর্মীরা আবেগঘন পোস্টের মাধ্যমে প্রিয় এই নেতাকে স্মরণ করছেন। অনেকে তাঁকে একজন “সজ্জন ও লড়াকু রাজনীতিবিদ” হিসেবে অভিহিত করেছেন। শোকবার্তায় সহকর্মীরা লিখেছেন, “আমরা একজন অভিভাবককে হারালাম, যা পূরণ হওয়ার নয়।” অনেকেই তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও অমায়িক ব্যবহারের স্মৃতিচারণ করে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category