June 14, 2026, 7:11 pm

কুমিল্লা-৯ আসনে বিএনপির দোলার নতুন অবস্থান: “ঐক্য হয়নি, আমি এখনো নমিনেশনের আশায় আছি”

Reporter Name
  • Update Time : Monday, November 24, 2025
  • 278 Time View
Oplus_16908288

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা)
কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলা তাদের সাম্প্রতিক ঐক্যের ঘোষণা নিয়ে নতুন বক্তব্য দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানান, “ঐক্য হয়নি, আমি এখনো নমিনেশনের আশায় আছি।” তারেক রহমানের হস্তক্ষেপে ঐক্যের আলোচনায় তিনি এখনো নিজের অবস্থান বজায় রেখেছেন।

এর আগে মনোনয়নপ্রাপ্ত বিএনপি নেতা মোঃ আবুল কালামের সঙ্গে দু’সপ্তাহ আগে ঐক্যের ঘোষণা দিলেও, সেটি বাস্তবে দৃঢ় হয়নি বলে জানান দোলা। তার দাবি, আবুল কালাম ঐক্যের শর্ত ভঙ্গ করেছেন, তাই তিনি ধানের শীষের পক্ষে নিজের প্রচারণা চালিয়ে যাবেন।

রোববার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় সামিরা আজিম দোলার সমর্থনে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। প্রায় ২ হাজার মোটরসাইকেল ও শ’খানেক পিক-আপসহ চার সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে লাকসাম–মনোহরগঞ্জ জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোডাউনটি লাকসাম জংশন থেকে শুরু হয়ে লাকসাম বাজার, বাইপাস, খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসার, সাইকচাইল, লক্ষণপুর, বাইশগাঁও হয়ে হাসনাবাদ অতিক্রম করে। পরে মান্দারগাঁও হয়ে মনোহরগঞ্জে দোলার নিজ বাড়িতে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শোডাউনের সমাপ্তি ঘটে।

সমাবেশে উপস্থিত ছিলেন—

লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী জসিম উদ্দিন,

লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আমির হোসেন,

লাকসাম পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ শওকত আলম সেলিম,

উপজেলা যুবদল নেতা জাহেদুল ইসলাম প্রমুখ।

বিএনপি সমর্থনে ভিন্নধর্মী এই শোডাউনকে কেন্দ্র করে আয়োজকরা আগেই ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন। বহরটি বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকা অতিক্রম করার সময় ব্যাপক জনসমাগম ও সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়।

স্থানীয়দের মতে, এই শোডাউন লাকসাম–মনোহরগঞ্জ এলাকায় নির্বাচনী উত্তাপের সৃষ্টি করেছে। আয়োজকদের বিশ্বাস, দোলার এই শক্তি প্রদর্শন ধানের শীষ প্রতীকের জনপ্রিয়তা ও দৃশ্যমানতা আরও বাড়িয়ে দেবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category