April 19, 2026, 11:01 pm

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী জহির রায়হান সাগর

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 47 Time View

জি.এম.এস রুবেল: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেয়েছেন জহির রায়হান সাগর। দলের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

স্থানীয়ভাবে পরিচিত মুখ জহির রায়হান সাগর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে এলাকায় নিজের পরিচিতি গড়ে তুলেছেন। মনোনয়ন পাওয়ার পর তিনি বলেন—

“জনগণের পাশে থেকে উন্নয়ন, শিক্ষা ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।”

গণসংহতি আন্দোলনের নেতারা জানান, তৃণমূলের মানুষকে নিয়ে ন্যায্য সমাজ গঠনের লক্ষ্যেই তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন।

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের পাশাপাশি গণসংহতি আন্দোলনের প্রার্থী সাগরের উপস্থিতি এই আসনে নতুন প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

One thought on "কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী জহির রায়হান সাগর"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category