November 9, 2026, 10:05 pm

বিলুপ্তির পথে নবাব ফয়জুন্নেছার ঐতিহাসিক দাতব্য চিকিৎসালয়, প্রতিষ্ঠাতার নামও নেই সরকারি সাইনবোর্ডে!

Reporter Name
  • Update Time : Monday, November 9, 2026
  • 8 Time View
Oplus_16908288

এম.এস দোহা : কুমিল্লার লাকসামে ইতিহাস ও ঐতিহ্যের  নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর প্রতিষ্ঠিত ঐতিহাসিক দাতব্য চিকিৎসালয় আজ অস্তিত্ব সংকটের মুখে। একসময় অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি কালের বিবর্তনে তার ঐতিহ্য ও স্বকীয়তা হারাতে বসেছে। শুধু অবকাঠামোগত অবহেলাই নয়, প্রতিষ্ঠাতার নাম ও ইতিহাসও যেন ধীরে ধীরে আড়ালে চলে যাচ্ছে।

লাকসাম উত্তর বাজারের ডেংগার মেইল সংলগ্ন এলাকায় অবস্থিত ঐতিহাসিক এই চিকিৎসালয়টির প্রতিষ্ঠাকাল হিসেবে ১৮৫২ সাল উল্লেখ রয়েছে উপ স্বাস্থ্য কেন্দ্রের স্হাপিত সাইনবোর্ডে। বর্তমানে প্রতিষ্ঠানটি ‘স্বাস্হ্য মন্ত্রনালয়ের আওতাধীন লাকসাম উপস্বাস্থ্য কেন্দ্র’ নামে পরিচিত। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, প্রতিষ্ঠানের পরিচিতিতে নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর নাম প্রতিষ্ঠাতা হিসেবে কোথাও উল্লেখ নেই।

অষ্টাদশ শতকে নারী শিক্ষা, সমাজ সংস্কার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখা নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী ছিলেন উপমহাদেশের ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তিত্ব। নিজ জমিদারি এলাকায় শিক্ষা ও চিকিৎসাসেবার প্রসারে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত দাতব্য চিকিৎসালয়গুলো ছিল সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ।

উল্লেখ্য, ১৭৪ বছর আগে অর্থাৎ ১৮৫২ সালে লাকসামে প্রতিষ্ঠিত হয় এই দাতব্য চিকিৎসালয়। একই সময় কুমিল্লা শহরে নারীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে প্রতিষ্ঠা করেন নবাব ফয়জুন্নেছা জানানা হাসপাতাল। যা এখন কুমিল্লা সদর হাসপাতালে নবাব ফয়জুন্নেছা ফিমেল ওয়ার্ড  হিসেবে পরিচালিত হচ্ছে।  কিন্তু লাকসামবাসী হিসেবে নবাব ফয়জুন্নেছার দাতব্য চিকিৎসায়টি ধারণ ও সংরক্ষণে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী জনকল্যাণে ২৯৭ একর জায়গা ওয়াকফ রাহে লিল্লাহ করে গেছেন। যার অধিকাংশ মোতাওয়াল্লীদের তত্বাবধানের অবহেলায় ভূমিদস্যুদের দখলে চলে গেছে। লাকসামে এই দাতব্য  চিকিৎসালয়টিও ওয়াক সম্পদের আওতাধীন। এই

চিকিৎসালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি বর্তমানে বেদখল কিংবা অব্যবস্থাপনার শিকার । যে সম্পত্তি জনকল্যাণমূলক চিকিৎসাসেবা পরিচালনা ও প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যবহৃত হওয়ার কথা। কিন্তু সম্পদ ও প্রতিষ্ঠানের কোন অভিভাবক খুঁজে পাওয়া যাচ্ছেন।

উপজেলা প্রশাসন ও ভুমি অফিসের এনিয় কোন মাথাব্যাথা আছে বলে মনে হয় না।

ঐতিহাসিক এই প্রতিষ্ঠান সংরক্ষণ ও তত্বাবধানে স্হানীয় সংসদ সদস্য মোঃ আবুল কালামের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category