জি.এম.এস রুবেল : ঐতিহ্যবাহী নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ এলোমনাই এসোসিয়েশনের গঠনতন্ত্র প্রণয়ন আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আতাউর রহমান।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সাংবাদিক এম. এস. দোহা, মোহাম্মদ জাকির হোসেন, এডভোকেট জহিরুল আমিন বাবলু, মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মো. সাইদ হোসেন, নুরুল আলম খোকন, মো. গোলাম আযম এবং মো. শফিউল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সদস্যদের মূল্যবান পরামর্শ ও মতামতের ভিত্তিতে সংগঠনের গঠনতন্ত্রের খসড়া প্রণয়ন করা হয়। জানানো হয়, খসড়াটি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
নওয়াব ফয়জুন্নেছা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে এ উদ্যোগকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে এলোমনাইদের ঐক্য ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।