June 14, 2026, 2:34 pm

ছয় বছর পলাতক থাকার পর মাদক মামলার আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Sunday, June 14, 2026
  • 8 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে ছয় বছর ধরে পলাতক থাকা একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. শাহ আলম (২৮) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কাদ্রা গ্রামের ডিম বেপারী বাড়ির আবদুস ছোবহানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালে দায়ের হওয়া একটি মাদক মামলায় শাহ আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) গভীর রাতে পৌর শহরের কাদ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে লাকসাম থানা পুলিশ।

গ্রেপ্তারের পর শনিবার (১৩ জুন) দুপুরে তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category