June 14, 2026, 2:34 pm

লাকসামে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

Reporter Name
  • Update Time : Friday, June 12, 2026
  • 57 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে কার্যক্রম নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আজগরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দৌলতপুর গ্রামের মো. আনু মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৫) এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলইন গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মো. সাজ্জাদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গ্রেপ্তার দুই নেতাকে কুমিল্লার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category