June 14, 2026, 2:34 pm

নিখোঁজের পর লাকসামে অজ্ঞান অবস্থায় উদ্ধার জিসান আহম্মেদ প্রধান, কুমিল্লায় চিকিৎসাধীন

Reporter Name
  • Update Time : Friday, June 12, 2026
  • 21 Time View

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর লাকসামে অজ্ঞান অবস্থায় উদ্ধার হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ৮টা ২৯ মিনিটে হোয়াটসঅ্যাপে তার সর্বশেষ কার্যক্রম দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন।

নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, সহকর্মী ও পরিচিতজনরা উদ্বেগ প্রকাশ করেন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তার সন্ধান বের করার আহ্বান জানানো হয়।

পরবর্তীতে শুক্রবার জিসান আহম্মেদ প্রধানকে কুমিল্লার লাকসাম এলাকায় অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা তাকে দ্রুত কুমিল্লায় নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

কীভাবে তিনি ওই অবস্থায় সেখানে পৌঁছেছেন এবং নিখোঁজ থাকার সময় তার সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা খোঁজখবর নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্র্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন। তিনি জানান, জিসানকে লাকসাম জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এই বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুন্নাহার লাইলীর সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া না যাওয়ায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category