November 11, 2026, 5:24 pm

লাকসামের নতুন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান

Reporter Name
  • Update Time : Wednesday, November 11, 2026
  • 9 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) : কুমিল্লার গুরুত্বপূর্ণ উপজেলা লাকসামের উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জামিলুর রহমান। সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর (রবিবার) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম ও দায়িত্ব পালন শুরু করবেন।

এর আগে লাকসাম উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন মিলন চাকমা। গত ৯ নভেম্বর জারি করা এক বদলি আদেশে তাঁকে বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল)-এর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে রেলপথ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মিলন চাকমার স্থলাভিষিক্ত হয়ে লাকসামে দায়িত্ব নিতে যাওয়া মোহাম্মদ জামিলুর রহমানের পরিচিতি নম্বর ৪১০০১৭৭। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাঁর যোগদানের মধ্য দিয়ে লাকসামের ভূমি প্রশাসনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ভূমিসংক্রান্ত সেবা সহজীকরণ, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা দ্রুত ও হয়রানিমুক্তভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যাশা স্থানীয়দের।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category