জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ, শিক্ষা বিস্তার এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তরুণ ইঞ্জিনিয়ার ও সমাজসেবক ইঞ্জিনিয়ার সোহেল। পেশাগত জীবনে সফলতার পাশাপাশি মানবসেবা ও সামাজিক উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
খুন্তা পশ্চিম পাড়ার একটি সুশিক্ষিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার সোহেল। তিনি বরইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মাস্টার আব্দুল গফুরের সন্তান। শিক্ষাজীবনে ধারাবাহিক কৃতিত্বের স্বাক্ষর রেখে তিনি ২০১০ সালে এসএসসি, ২০১৪ সালে ডিপ্লোমা এবং ২০২০ সালে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য চীনা বহুজাতিক প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন।
পেশাগত ব্যস্ততার মাঝেও নিজ এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন তিনি। বর্তমানে মানবকল্যাণমূলক সংগঠন ‘খুন্তা ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসারে ‘খুন্তা বায়তুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা’ (বালক ও বালিকা শাখা)-এর সভাপতি এবং ‘খুন্তা পশ্চিম পাড়া জামে মসজিদ’-এর সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের ভাষ্য, তাঁর নেতৃত্বে এলাকায় শিক্ষার প্রসার, বিনামূল্যে চিকিৎসাসেবা, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান এলাকায় ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করেন স্থানীয়রা। যদিও তিনি এখনো রাজনীতি বা জনপ্রতিনিধি হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, তবুও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে একজন গ্রহণযোগ্য, সৎ ও জনমুখী তরুণ নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এলাকাবাসীর মতে, সমাজ ও এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ইঞ্জিনিয়ার সোহেলের মতো শিক্ষিত, দূরদর্শী এবং জনকল্যাণে নিবেদিত তরুণ নেতৃত্ব বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন। তাঁর কর্মনিষ্ঠা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা ইতোমধ্যেই তাঁকে মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত করেছে।