October 14, 2026, 8:41 pm

মনোহরগঞ্জে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন ১৮৭ জন

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026
  • 10 Time View

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা এলাকায় উত্তর হাওলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছোট উত্তর হাওলা নূরানী মাদ্রাসা মাঠে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে মোট ১৮৭ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন গাইনি বিশেষজ্ঞ ডা. জ্যোতি হানান এবং জেনারেল ফিজিশিয়ান ডা. রোবায়েদ মাহমুদ হাসান (রাজন)। তাঁরা রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেন।

ক্যাম্পটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতাল। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যেন কেউ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

আয়োজকরা জানান, দিনব্যাপী এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে চিকিৎসক, সহযোগী প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সংশ্লিষ্টরা।

উত্তর হাওলা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন তাঁরা।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category