November 15, 2026, 2:21 am

লাকসামে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2026
  • 8 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজনকে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লাকসাম (পূর্ব) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফুলগাঁও গ্রামের পূর্বপাড়ার মৃত আবদুল লতিফের ছেলে মো. সাফায়েত হোসেন (৪০), লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভোজপাড়া গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. কামরুজ্জামান (২৩) এবং একই ওয়ার্ড ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ওই গ্রামের আলী আহাম্মদের ছেলে মো. রিফাত হোসেন (২৩)।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী গ্রেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে তাঁদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে লাকসাম থানা-পুলিশ। এ ছাড়া স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে লাকসাম থানায় হস্তান্তর করে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে তাঁদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category