June 15, 2026, 2:59 pm

লাকসাম জংশনে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের সাজা

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2026
  • 23 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) : কুমিল্লার লাকসাম উপজেলার রেলওয়ে জংশন বাজার এলাকায় তিন স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে এক অটোরিকশা চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

রবিবার (২৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন চৌদ্দগ্রাম উপজেলার মিতল্লা গ্রামের টুকু মিয়ার ছেলে আমির হোসেন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, এ. মালেক ইনস্টিটিউশন (রেলওয়ে হাইস্কুল) এর ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী কোচিং করতে যাওয়ার উদ্দেশ্যে লাকসাম-চৌদ্দগ্রাম সড়ক থেকে একটি অটোরিকশায় ওঠে। পথিমধ্যে চালক তাদের ইভটিজিং করে বলে অভিযোগ ওঠে। পরে অটোরিকশাটি রেলওয়ে জংশন বাজার এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের কান্নাকাটি দেখে স্থানীয় লোকজন অটোরিকশাটি থামিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে দোষ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় অভিযুক্ত আমির হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযুক্তের কাছে থাকা নগদ ৭ হাজার টাকা, প্রায় ৫ হাজার টাকা মূল্যের একটি চায়না স্যামসাং মোবাইল ফোন এবং ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযুক্তের জবানবন্দি গ্রহণের পর ইভটিজিংয়ের বিষয়টি প্রতীয়মান হওয়ায় আইন অনুযায়ী তাকে দণ্ড প্রদান করা হয়েছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category