April 17, 2026, 12:34 pm

বাটন ফোন ব্যবহার করেন পুষ্পার ‘স্মার্ট’ অভিনেতা

Reporter Name
  • Update Time : Wednesday, August 13, 2025
  • 316 Time View

ভারতীয় অভিনেতা ফাহাদ ফাসিলের জন্মদিন আজ। ১৯৮২ সালের আজকের এই দিনে কেরালায় জন্ম তাঁর। মালয়ালম থেকে তামিল, তেলেগু সিনেমায় তিনি শুধু দর্শকপ্রিয়তা অর্জন করেননি, বরং অভিনয়ের আলাদা এক জগৎ তৈরি করেছেন। অনেক চলচ্চিত্র সমালোচকের ভাষ্যে, ফাসিল ভারতের সেই অভিনেতাদের একজন, যাঁরা কেবল চোখ দিয়েই অভিনয় করতে পারেন। তাঁর নীরব চাহনি সংলাপ থেকেও শক্তিশালী। কয়েক বছর আগে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও জীবনদর্শন নিয়ে কথা বলেছিলেন এই অভিনেতা। জন্মদিনে জেনে নেওয়া যাক জীবন নিয়ে কী ভাবেন ফাহাদ ফাসিল।

ভাগ্যে প্রচণ্ড বিশ্বাসী ফাহাদ ফাসিল। এই অভিনেতা মনে করেন, তাঁর জীবনে যা কিছু ঘটেছে, সবই ভাগ্যের লিখন। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ভাগ্যের লিখনে আমি বিশ্বাসী, না হলে কীভাবে বোঝাব—খ্যাতিমান মা–বাবার সন্তান হয়েও প্রথম ছবিতে ব্যর্থতা, তারপর অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে গিয়ে দর্শন পড়া, অভিনয় না করার ইচ্ছা নিয়ে দেশে ফিরেও দর্শকের এমন ভালোবাসা!’
ফাহাদের অভিনয়ে অভিষেক ২০ বছর বয়সে, ২০০২ সালে তাঁর বাবা ফাসিলের পরিচালনায় রোমান্টিক-কমেডি ‘কাইয়েথুম দুরাথ’ ছবিতে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। অভিনয় নিয়েও কটাক্ষের শিকার হন ফাহাদ ফাসিল। অনেকটা অভিমান করেই সিনেমা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সাত বছর পর ২০০৯ সালে তিনি ভারতে ফিরে আসেন। তখন ক্যারিয়ার কোন দিকে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়ে যান। বন্ধুদের সবাই চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে যুক্ত থাকায় তাঁদের পরামর্শেই অভিনয়ে ফেরেন। অ্যান্থলজি সিনেমা ‘দ্য কেরালা ক্যাফে’র একটি গল্পে তিনি সাংবাদিকের চরিত্রে পর্দায় ফেরেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category