June 23, 2026, 8:47 pm

আলোর দিশারি নবাব ফয়েজুন্নেছা নাটক মঞ্চায়ন

Reporter Name
  • Update Time : Saturday, June 20, 2026
  • 12 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : নারী শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে অগ্রদূত নবাব ফয়েজুন্নেছা চৌধুরানীর জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে লাকসামে মঞ্চস্থ হয়েছে নাটক ‘আলোর দিশারি নবাব ফয়েজুন্নেছা’।

শুক্রবার (১৯ জুন) বিকেলে নবাব ফয়েজুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরে আয়োজিত “নবাব ফয়েজুন্নেছা চৌধুরানী: বহুমাত্রিক মানবিক ঐশ্বর্য” শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে নাটকটি মঞ্চস্থ করে স্থানীয় নাট্যদল লাকসাম নাট্যজংশন।

নাটকটির গল্প ভাবনায় ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নার্গিস সুলতানা এবং রচনা ও নির্দেশনায় ছিলেন জি.এম.এস রুবেল। নাটকে নবাব ফয়েজুন্নেছার শৈশব, শিক্ষা বিস্তারে তাঁর অবদান, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ড জীবন্তভাবে তুলে ধরা হয়।

নাটকে অভিনয় করেন রাকিব হেসেন, মহিউদ্দিন মিয়াজি, মোকামে মাহমুদা মিথি, তাবিয়া আক্তার, নাজমুন নাহার নূপুর, অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, রোকসানা ইয়াসমিন মনি, সানদিয়া আক্তার, হাবিবুল্লাহ শাহীন, মোহন দেবনাথ, বিভোর সরকার, ডা. আব্দুল মতিন, ফারিয়া তাবাছুম তোহা, সানজিদা আক্তার, ফাতেমা মজুমদার, আফরোজা আক্তার আনিমা, বুশরা জাহান ইফতি ও ফাতেমা রহমান ফারিহাসহ আরও অনেকে।

নাটকটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। উপস্থিত দর্শকরা বলেন, নাটকের মাধ্যমে নবাব ফয়েজুন্নেছা চৌধুরানীর জীবনাদর্শ ও মানবিক কর্মযজ্ঞ অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে তাঁর অবদান সম্পর্কে জানাতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আবুল কালাম এমপি, সভাপতিত্ব করেন ইউএনও নার্গিস সুলতানা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category