June 24, 2026, 12:03 am

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Monday, June 22, 2026
  • 8 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলায় ১০ কেজি গাঁজাসহ মো. আবদুল হান্নান (৩৫) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবদুল হান্নান লাকসাম (পূর্ব) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর নরপাটি গ্রামের এবাইদুল হক এবুর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ জুন) দিবাগত রাতে উপজেলার উত্তর নরপাটি এলাকায় অভিযান পরিচালনা করে লাকসাম থানা পুলিশ। অভিযানের সময় স্থানীয় লোকজনের সহায়তায় আবদুল হান্নানকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category