জি.এম.এস রুবেল, লাকসাম: কুমিল্লার লাকসামের বিজরা বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেফ এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরস। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টায় ফিতা কাটা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। বিজরা বাজারের আলী আকবর মাইজ্জা মিয়া কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মো. আলেক হোসাইন গাজী বলেন, “ঢাকা ও কুমিল্লার মতো নির্ভরযোগ্য ট্রাভেল সেবা এখন থেকে বিজরা বাজারেই পাওয়া যাবে। আমরা সততা, বিশ্বস্ততা ও মানসম্মত সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করব।”
অনুষ্ঠানে উপস্থিত এলাকার প্রবাসী ফোরকান উদ্দিন বলেন, “প্রবাসীসহ সাধারণ মানুষের ভ্রমণ ও বিদেশগমন-সংক্রান্ত বিভিন্ন সেবা এখন এক ছাদের নিচে পাওয়া যাবে। এতে স্থানীয় মানুষের সময়, শ্রম ও খরচ—সবই সাশ্রয় হবে।”
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এখানে পবিত্র হজ ও ওমরাহ বুকিং, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান টিকিট, সকল দেশের ভিসা প্রসেসিং, টিকিট কনফার্ম ও রি-কনফার্ম, টিকিটের তারিখ পরিবর্তন, ফিঙ্গারপ্রিন্টসহ ম্যানপাওয়ার সেবা, ভিসা ও পাসপোর্ট স্ট্যাটাস চেক, অনলাইন পাসপোর্ট আবেদন, ভারতীয় ও স্টুডেন্ট ভিসা প্রসেসিং, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স আবেদন, মেডিকেল ফিট-আনফিট চেক এবং অনলাইনে ট্রেনের টিকিট বুকিংসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।
প্রতিষ্ঠানটির কার্যালয় আলী আকবর মাইজ্জা মিয়া কমপ্লেক্সের (মাদ্রাসার পূর্ব গেইট সংলগ্ন, মেইন রোডের পাশে, জামাল ক্রোকারিজের ২য় তলা) বিজরা বাজার, লাকসাম, কুমিল্লায় অবস্থিত।