জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): পূবালী ব্যাংক পিএলসি দৌলতগঞ্জ শাখার শাখা প্রধান সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক রিলেশনশিপ ম্যানেজার ধূর্জটি প্রসাদ ভট্টাচার্য।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ শাখা, কুমিল্লার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. ইউসুফ ফারুক।
কুমিল্লার লাকসামে পূবালী ব্যাংক পিএলসি দৌলতগঞ্জ শাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় লাকসাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া অনুষ্ঠানে দৌলতগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মেসার্স এসআর ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী আরমান হোসেন মিলন এবং লাকসাম বণিক সমিতির সহ-সভাপতি ও মা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. ইব্রাহীম খলিল।
সভায় ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব, ডিজিটাল লেনদেনের সুবিধা এবং নিরাপদ আর্থিক সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তারা বলেন ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার প্রসার ঘটিয়ে একটি স্মার্ট, নিরাপদ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমকে আরও সম্প্রসারণের লক্ষ্যে কয়েকজন সম্মানিত গ্রাহকের মাঝে পিওএস (POS) মেশিন ও বাংলা কিউআর (Bangla QR) বিতরণ করা হয়।