July 28, 2026, 7:10 pm

দৌলখাড়ে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Tuesday, July 28, 2026
  • 8 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার দৌলখাড়ে -এর দৌলখাড় শাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় দৌলখাড় বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি দৌলখাড় শাখার ব্যবস্থাপক মো. এমরানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার বলাইপদ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের জেলা অফিসার (জুনিয়র অফিসার) মো. রাশেদুল হাসান।

পূবালী ব্যাংক দৌলখাড় বাজার শাখা ডিজিও মো: মজিবুর রহমানের অনুষ্ঠান সঞ্চালনায়, এ সময় স্থানীয় ব্যবসায়ী মো. মশিউর রহমান, মো. মহসিন মোল্লা, প্রাক্তন পূবালীয়ান মো. হাতেম মিয়াসহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব, ডিজিটাল লেনদেনের সুবিধা এবং নিরাপদ আর্থিক সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার প্রসারের মাধ্যমে একটি স্মার্ট, নিরাপদ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে কয়েকজন সম্মানিত গ্রাহকের মাঝে পিওএস (POS) মেশিন ও বাংলা কিউআর (Bangla QR) বিতরণ করা হয়।

সভা শেষে দৌলখাড় বাজারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঢাক-ঢোলের বাদ্যে শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category