April 17, 2026, 12:34 pm

লাকসামে মাদ্রাসাছাত্রী সামিয়া হত্যামামলা : ৪ মাসেও অগ্রগতি নেই

Reporter Name
  • Update Time : Thursday, September 4, 2025
  • 475 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামের ইক্বরা মহিলা মাদ্রাসার ছাত্রী সামিয়া আক্তার (১৩) হত্যাকাণ্ডের চার মাস ১৩ দিন পেরিয়ে গেলেও মামলার অগ্রগতি হয়নি। কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবার ও এলাকাবাসী।

গত ১৭ এপ্রিল রাতে মাদ্রাসা থেকে আহত অবস্থায় সামিয়াকে ঢাকায় নেওয়া হলে পরদিন তার মৃত্যু হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করে, সামিয়া পড়াশোনায় আগ্রহ হারিয়ে ৫তলা থেকে ঝাঁপ দিয়েছে। তবে পরিবার অভিযোগ করে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, ৫তলা থেকে পড়লে শরীরে আঘাতের চিহ্ন থাকার কথা, কিন্তু তা পাওয়া যায়নি। মৃত্যুর আগে সামিয়া জানিয়েছিল, কালো বোরকা পরিহিত কেউ তাকে ধাক্কা দিয়েছে।

ঘটনার পর এলাকাবাসী মানববন্ধন করলে ১০ দিন পর হত্যা মামলা নিতে বাধ্য হয় পুলিশ। তবে মামলার পরও অগ্রগতি না থাকায় হতাশ সামিয়ার পরিবার।

সামিয়ার মা শারমিন বেগম জানান, মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকেই সুপার জামাল উদ্দিন ও শিক্ষক শারমিন তাকে বিভিন্নভাবে নির্যাতন করত। ঘটনার দিনও তার বোন সামিয়ার আর্তচিৎকার শুনেছেন।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, মামলার তদন্ত চলছে। তদন্তের প্রয়োজনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category