April 19, 2026, 9:39 pm

লাকসামে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, September 9, 2025
  • 207 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির ‘ক’ শাখার শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলিপ কুমার ভৌমিক, প্রাক্তন প্রধান শিক্ষক রসরাজ দাস এবং সাংবাদিক ও অভিভাবক প্রতিনিধি জিল্লুর রহমান। সমাবেশ পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল কাশেম।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলিপ কুমার ভৌমিক তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও পাঠদানে শিক্ষকদের প্রয়াসকে সফল করতে অভিভাবকদের সচেতনতা ও আন্তরিক সহযোগিতা অপরিহার্য। তিনি অভিভাবকদের বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category