April 19, 2026, 9:47 pm

লাকসামে ইউএনও কাউছার হামিদের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • Update Time : Thursday, September 11, 2025
  • 50 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে জনপ্রিয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের ষড়যন্ত্রমূলক বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে লাকসামের সর্বস্তরের সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাউজিং মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লাকসাম বাইপাস হয়ে লাকসাম বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্রনেতা রশীদ আহমাদ রায়হান এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, লাকসাম সাংস্কৃতিক জোটের আহবায়ক জি.এম.এস রুবেল, খুন্তা ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ শাহ্ নূর (রনি), উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আল আমিন, স্টুডেন্ট প্রতিনিধি সাইফ উদ্দীন মজুমদার, নারী উদ্যোক্তা প্রতিনিধি হাজের কুদ্দু রূপা, সিতোরিয়োঁ কারাতে প্রশিক্ষক হারুন অর রশিদ সুমন, স্টুডেন্ট কমিউনিটি সদস্য আয়না মতি মুক্তা, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সদস্য মিস সাথি, মানবতার তরে মানবপ্রেমী সংগঠনের দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদাউস স্মৃতি প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, মানবতার তরে মানবপ্রেমী সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দীন সিহাব, ছাত্র প্রতিনিধি জাহিদ আনোয়ার শান্ত, মোঃ নাজমুল ইসলাম, স্মাইল ফাউন্ডেশনের প্রতিনিধি সোলাইমান আশিক ও রাসেল, স্টুডেন্ট কমিউনিটির সদস্য মিনহাজ, রাফি ও সাইমুন, আলতাফিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা জাকির হোসাইন, লাকসাম সিটি রানার গ্রুপের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, শিক্ষক প্রতিনিধি, কন্টেন্ট ক্রিয়েটর প্রতিনিধি, বৈষম্য বিরোধী আন্দোলন প্রতিনিধি ও বিডি ক্লিন লাকসাম টিমের প্রতিনিধি রাকিবুল ইসলাম রিফাত এবং রাকিবুল হাসানসহ অনেকে।

বক্তারা বলেন, “জনগণের পক্ষে কাজ করায় একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে ইউএনও কাউছার হামিদকে বদলির চেষ্টা চালাচ্ছে। আমরা এই আদেশ মেনে নেবো না। অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক বদলি বাতিল করতে হবে।”


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category