April 19, 2026, 9:38 pm

ইউএনও কাউছার হামিদের বদলির আদেশ বাতিলের দাবিতে লাকসামে টানা আন্দোলন

Reporter Name
  • Update Time : Friday, September 12, 2025
  • 470 Time View

লাকসাম প্রতিনিধি:
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের বদলির আদেশ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে লাকসাম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বাইপাস চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে স্বপ্ন রক্তদান সমাজকল্যাণ সংস্থাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচিতে বক্তব্য রাখেন লাকসাম সাংস্কৃতিক জোট আহ্বায়ক ও লাকসাম প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক গোলাম মাহবুব ছোবহানী রুবেল, স্বপ্ন রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ইমরান হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্যে গোলাম মাহবুব ছোবহানী রুবেল বলেন,
“ইউএনও কাউছার হামিদ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং স্বল্প সময়ে লাকসামের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। ষড়যন্ত্রমূলকভাবে তার বদলির আদেশ দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী।”

স্বপ্ন রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ইমরান হোসেন বলেন,
“ইউএনও কাউছার হামিদ একজন সৎ, কর্মদক্ষ ও জনপ্রিয় প্রশাসনিক কর্মকর্তা। যোগদানের পর থেকেই তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, যা সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তার বদলির আদেশ ষড়যন্ত্রমূলক এবং লাকসামের মানুষের স্বার্থবিরোধী। আমরা সরকারের নিকট জোর দাবি জানাই— এই আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় লাকসামের মানুষ আরও কঠোর আন্দোলনে নামবে। জনগণের ইউএনওকে জনগণের কাছ থেকে সরিয়ে দেওয়া যাবে না।”

আরও বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন সজিব, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম সোহেল, সদস্য জুয়েল মাহমুদ, সদস্য সেলিম মাহমুদ এবং মাওলানা এটিএম ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার হোসেন বাপ্পি, সদস্য জীবন মাহমুদ, আমজাদ হোসেন সুমন, ফাহাদ, সাজ্জাদ মাহমুদ প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউএনও কাউছার হামিদের বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার না করা হলে লাকসামের মানুষ আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category