ভারতের উত্তরাখণ্ডে এক যুবক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। রাতের অন্ধকারে প্রকৃতির ডাকে সাড়া দিতে নদীর ধারে গেলে হঠাৎ করেই নদীর পানির স্তর বেড়ে যায়। দ্রুত বেগে আসা পানির স্রোতে আটকে পড়েন ওই যুবক।
প্রাণ বাঁচাতে শেষ অবলম্বন হিসেবে তিনি নিকটস্থ একটি বৈদ্যুতিক খুঁটির উপর উঠে যান। সেখানেই দীর্ঘ সময় ঝুঁকির মধ্যে কাটাতে হয় তাকে। পরে স্থানীয়রা খবর পেয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ঘটনাটি ঘটার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত যুবকটি জীবিত অবস্থায় উদ্ধার হন।
প্রসঙ্গত, বর্ষার কারণে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় হঠাৎ নদীর পানি বৃদ্ধি এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।