June 14, 2026, 5:41 pm

লাকসামে আম্মাজান মসজিদ এন্ড মক্তব একাডেমির পুনর্নির্মাণ উদ্বোধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Friday, October 24, 2025
  • 95 Time View

জি. এম. এস. রুবেল, লাকসাম (কুমিল্লা):

লাকসামের পশ্চিমগাঁও এলাকায় অবস্থিত আম্মাজান মসজিদ এন্ড মক্তব একাডেমির পুনর্নির্মাণ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) দুপুরে আম্মাজান জামে মসজিদ এন্ড মক্তব একাডেমী কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ মনজুরে ইলাহী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বলেন, “দুনিয়াবি জীবনে প্রকৃত পরিবর্তন আনতে হলে আখিরাতের প্রস্তুতি গ্রহণ অপরিহার্য। মসজিদ ও মক্তব সমাজের নৈতিক ও মানবিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুলশান তাকওয়া সোসাইটি মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন কারী মোহাম্মদ ইসমাইল প্রমূখ।
আম্মাজান জামে মসজিদ ও মক্তব একাডেমির সভাপতি সাংবাদিক মিজানুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মসজিদের মতোয়াল্লি কানাডা প্রবাসী জনাব হায়াততুন নবী চৌধুরী।

দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ব্যতিক্রমধর্মী এই মসজিদ পুনঃনির্মাণে মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান, কোরআন হাদিস সমন্বয়ে ইসলামিক পাঠাগার, প্রাত্যহিক মক্তব এবং প্রতিমাসে একবার এলাকার দুঃস্থ গরিব অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পরিকল্পনা উপস্থাপন করা হয়। ২১৫ বছর পর মসজিদটি পুনর্নির্মাণের মাধ্যমে আম্মাজান মসজিদ এন্ড মক্তব একাডেমি এলাকায় ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা করেছে।।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category