June 14, 2026, 7:10 pm

লাকসামে অস্ত্রসহ আটক তিন কিশোর কোর্টে চালান, গ্যাংয়ের বাকিরা ধরাছোঁয়ার বাইরে

Reporter Name
  • Update Time : Friday, October 31, 2025
  • 106 Time View

জি. এম. এস. রুবেল, লাকসাম (কুমিল্লা):

কুমিল্লার লাকসামে অস্ত্রসহ আটক তিন কিশোরকে কোর্টে চালান করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে লাকসাম পৌরসভার প্রধান গেইট এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত অন্য কিশোর গ্যাং সদস্যরা এখনও পলাতক।

আটককৃতরা হলো—
🔹 ফতেহপুর গ্রামের মৃত এরশাদের ছেলে কামরুল হাসান ফাহিম (১৭),
🔹 ধামৈছা গ্রামের আবুল কালামের ছেলে মিনহাজুর আবেদীন নাঈম (১৫),
🔹 উত্তরকুল গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. জিয়াদুল ইসলাম রিদয় (১৮)।

স্থানীয়দের হাতে আটক হওয়ার সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, ধারালো চাকু ও কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয় বলে জানা গেছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন,

“স্থানীয়দের সহযোগিতায় তিন কিশোরকে আটক করা হয়েছে। তাদের অস্ত্রসহ কোর্টে চালান করা হয়েছে। বাকিদের খুঁজছে পুলিশ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে স্থানীয়রা দাবি করেছেন, ঘটনার পর থেকে গ্যাংয়ের বাকি সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের খুঁজে বের করতে না পারলে ভবিষ্যতে আবারও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

এ ঘটনায় সামাজিকভাবে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—
“এত অল্প বয়সে ছেলেদের হাতে অস্ত্র তুলে দিলো কারা?”
তারা মনে করেন, শুধু কিশোরদের আটক করলেই চলবে না; বরং তাদের পেছনে যারা এই অস্ত্র সরবরাহ ও প্ররোচনা দিয়েছে, তাদেরও শনাক্ত করা জরুরি।

পুলিশ জানায়, কিশোর গ্যাংটির অস্ত্রের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category