June 14, 2026, 9:35 pm

মনোনয়ন বঞ্চিত হয়েও দলীয় কার্যক্রম থামাননি দোলা

Reporter Name
  • Update Time : Friday, November 7, 2025
  • 98 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম(কুমিল্লা): কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা দলীয় কার্যক্রম থেকে বিরত থাকেননি। তিনি নিয়মিত উঠান বৈঠক, সভা ও সমাবেশ করে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন।
তার সমর্থকরাও মনোবল হারাননি। তাদের বিশ্বাস—তারেক রহমান শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে দোলাকে মনোনয়ন দেবেন।

৬ নভেম্বর (বৃহস্পতিবার) পৌরসভার গাজীমুড়া ও ফতেহপুর গ্রামে দোলার সমর্থকদের উদ্যোগে দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি প্রয়াত কর্ণেল এম আনোয়ারুল আজীম কন্যা সামিরা আজিম দোলা।
বক্তব্যে তিনি বলেন, “এখন আমাদের সময় খারাপ, কিন্তু আপনাদের ভালোবাসা আর পাশে থাকার শক্তিই আমাদের আশা। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবো, ইনশাআল্লাহ মনোনয়ন আমরা নিয়েই আসবো। আপনারা হতাশ হবেন না — মানুষের বিশ্বাস আর দোয়া আমাদের সবচেয়ে বড় শক্তি।

লাকসাম পৌরসভা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে
ও উপজেলা যুবদল নেতা জাহেদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জুরুল আলম বাচ্চু, লাকসাম পৌরসভা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ আমির হোসেন, উত্তরডা ইউনিয়ন বিএনপি সমন্বয়ক ইসমাইল হোসেন, লাকসাম পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ শওকত আলম সেলিম, লাকসাম উপজেলা যুবদল প্রস্তাবিত সভাপতি মোঃ দিদারুল আলম দিদার।

বক্তারা বলেন, যেখানে অন্যরা অবরোধ, হরতাল, মানববন্ধন, মশাল মিছিল বা অনশন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ করছে, সেখানে সামিরা আজিম দোলার নেতৃত্বে আমরা সুকৌশলে জনগণের মাঝে ৩১ দফা লিফলেট বিতরণ করে প্রতিবাদ জানাচ্ছি।
তারা আরো বলেন, “৩১ দফাই হলো জনগণের মুক্তির আন্দোলন।”

বৈঠকগুলোতে হাজারের বেশি নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ভোটারদের দাবি— “ধানের শীষের মান বাঁচাতে সামিরা আজিম দোলার বিকল্প নেই। আমরা দোলাকে ছাড়া আমাদের পবিত্র ভোট কাউকেই দেব না।”


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category