April 19, 2026, 5:01 pm

লাকসাম পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপি স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : Wednesday, November 26, 2025
  • 436 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। মোট ২১ সদস্যের আহবায়ক কমিটি সম্প্রতি স্থানীয় দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। নতুন কমিটির মাধ্যমে ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

ঘোষিত কমিটিতে আরিফুর রহমান রূপা-কে আহবায়ক, মোহাম্মদ নাছিরকে সদস্য সচিব এবং মোঃ নুরুন্নবীসহ মোট ৫ জনকে যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়েছে। এ ছাড়াও কমিটিতে বিভিন্ন এলাকায় সক্রিয় নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নবনিযুক্ত আহবায়ক আরিফুর রহমান রূপা বলেন—
“১ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের কাঠামো আরও শক্তিশালী করতে এবং সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল রাখতে এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নেতৃত্বে নতুন উদ্দীপনা যোগ করতে তরুণ ও অভিজ্ঞ সকল নেতাকর্মীকে গুরুত্ব দেয়া হয়েছে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দলের নির্দেশনা অনুযায়ী যেকোনো কর্মসূচি সফল করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন,
“সংগঠনকে আরও এগিয়ে নিতে সকল নেতাকর্মীর সহযোগিতা প্রয়োজন। আমরা মাঠে থাকবো জনগণের পাশে, দলের আদর্শ ও নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।”

নতুন কমিটি ঘোষণায় ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এটিকে ভবিষ্যৎ আন্দোলন-সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category