April 19, 2026, 9:53 pm

লাকসামে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে জননেতা সেলিম মাহমুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, December 16, 2025
  • 258 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে লাকসামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) লাকসামের একটি অভিজাত হোটেলে পীর সাহেব চরমোনাই মনোনীত কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব সেলিম মাহমুদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও আগামীর করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জননেতা আলহাজ্ব সেলিম মাহমুদ। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের মূল তিনটি দাবি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও এসব দাবির পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের রায় নিয়ে সংসদে যেতে পারলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা রাখবে। এ লক্ষ্যে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, শামছুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল মতিনসহ আরও অনেকে।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category