February 4, 2026, 7:52 am

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

Reporter Name
  • Update Time : Wednesday, January 21, 2026
  • 20 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মীর মো. আবু বাকার–এর চেয়ার মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বাদ মাগরিব কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের চেয়ার মার্কার কার্য্যালয় লাকসাম শহরের ফেয়ার হেলথ হসপিটাল সংলগ্ন এলাকায় উদ্বোধন হলো। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, লাকসাম-মনোহরগঞ্জ আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জনগণের পাশে থাকবে।
উদ্বোধনের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category