March 15, 2026, 2:42 am

লাকসামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : Wednesday, March 11, 2026
  • 24 Time View

অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ে সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা কর্মসূচি
জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) :
“দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া, র‍্যালি, আলোচনা সভা এবং স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্যোগ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাম্মদ উল্লাহ সবুজের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, বিএডিসি সেচ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী গণেশ চন্দ্র দাস, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা ভুঁইয়া মো. শাহীনুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুন নাহারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ বিষয়ে সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category