March 21, 2026, 3:07 am

মনোহরগঞ্জ মজুমদার হাউসে জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : Friday, March 20, 2026
  • 29 Time View

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মজুমদার হাউসে এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ (বৃহস্পতিবার) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।

ইফতার মাহফিলের আয়োজন করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত। তিনি আলহাজ্ব আবদুল লতিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দেবপুর জনকল্যাণ পরিষদের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবদুল কালাম। তার উপস্থিতিতে ইফতার মাহফিলটি আরও গৌরবময় হয়ে ওঠে বলে জানান আয়োজকরা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম বলেন,
গিয়াস উদ্দিন সৈকতের আয়োজনে এই অনুষ্ঠানটি ঐক্য, সামাজিক বন্ধন এবং পবিত্র রমজানের চেতনাকে তুলে ধরেছে।
তিনি আরো বলেন,
পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতার মাহফিলটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধে ভরপুর এক মিলনমেলায় পরিণত হয়, যা পবিত্র মাহে রমজানের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেয়।

শেষে দোয়া ও মোনাজাতের পর ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category