March 23, 2026, 3:16 am

লাকসামে সড়ক দুর্ঘটনায় আহত হোসনেআরা আক্তার মিলনের মৃত্যু

Reporter Name
  • Update Time : Sunday, March 22, 2026
  • 71 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হোসনেআরা আক্তার মিলন (৪৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২২ মার্চ (রোববার) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মারা গেছেন। তিনি লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নশরতপুর গ্রামের মৃত হোসেন আলির মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ (বুধবার) সকাল ১০টা ৩০ মিনিটে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের চাঁদপুর রেলগেট এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। প্রথমে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ রাজধানীর শেওড়াপাড়াস্থ গ্রীন স্পেশালিস্ট হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, মরহুমার স্বামী ২০১৯ সালে মারা গেছেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
মরহুমার ভাই, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লাকসাম প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মনির আহমেদ বলেন, একই দুর্ঘটনায় গুরুতর আহত তাঁর ভাগ্নি কোহিনূর আক্তারের অবস্থাও আশঙ্কাজনক। তবে কোহিনূর আক্তারের কন্যা শিশু সন্তান কিছুটা সুস্থ রয়েছে বলেও তিনি জানান।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সকাল ১০টায় নশরতপুর দক্ষিণ পাড়া পাঞ্জেগানা মসজিদের সামনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category