April 19, 2026, 5:35 pm

জিপিএ-৫ অর্জনে কুমিল্লায় সংবর্ধিত লাকসামের উৎসব

Reporter Name
  • Update Time : Sunday, April 19, 2026
  • 28 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) : ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্ব দেখিয়েছেন লাকসামের মেধাবী শিক্ষার্থী উৎসব চন্দ্র দত্ত। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ তারিখ) বিকেল ৪টায় কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ‘কুমিল্লার কাগজ’। এতে জেলায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ২০০০ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

উৎসব চন্দ্র দত্ত লাকসামের নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তিনি বলেন, “এই পুরস্কার পেয়ে আমি খুব আনন্দিত ও গর্বিত। এটি আমাকে ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের এই অর্জন দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসব চন্দ্র দত্ত পশ্চিমগাঁও ঠাকুরপাড়া, লাকসামের বাসিন্দা। তার পিতার নাম মৃত লিটন চন্দ্র দত্ত। তিনি পরিবারের প্রথম সন্তান।

স্থানীয়দের মতে, উৎসবের এই অর্জন শুধু তার পরিবারের জন্যই নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category