September 14, 2026, 10:32 am

লাকসামে পৃথক অভিযানে ২ আসামী গ্রেফতার, একজনকে মোবাইল কোর্টে কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Tuesday, April 21, 2026
  • 160 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে পৃথক অভিযানে দুইজন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এর মধ্যে একজনকে ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ ওমর ফারুক প্রকাশ ফারুক (২৫), পিতা আবুল বাশার সর্দার, সাং কোমারডোগা (বাশার সর্দার বাড়ি), থানা-লাকসাম, জেলা-কুমিল্লা—তার বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ১টি চুরি মামলা রয়েছে। এছাড়া লাকসাম থানায় তার বিরুদ্ধে ২টি মাদক মামলার ওয়ারেন্ট ছিল।

আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার একটি টিম তার নিজ এলাকা কোমারডোগায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় মাদকদ্রব্যের উপাদান রাখার অপরাধে তাকে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে ১ (এক) বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ হারুনুর রশিদ (৪৫), পিতা মৃত ফজলুল হক, সাং বিজরা, থানা-লাকসাম, জেলা-কুমিল্লাকে বিজরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category