June 15, 2026, 2:37 pm

মাদক বিরোধী সংবাদ প্রকাশের জেরে লালমাইয়ে সাংবাদিক আজহারুল ইসলামের ওপর হামলা

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2026
  • 36 Time View

লালমাই, (কুমিল্লা) প্রতিনিধ : কুমিল্লার লালমাই উপজেলায় মাদক বিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আজহারুল ইসলাম-এর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জানা যায়, সাংবাদিক আজহারুল ইসলাম দৈনিক জাতীয় খোলা কাগজ ও স্থানীয় অনলাইন প্ল্যাটফর্ম লালমাই প্রতিদিন-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি এলাকায় মাদক কারবার ও সংশ্লিষ্ট কর্মকাণ্ড নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এর জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, হামলার ঘটনায় সাংবাদিক আজহারুল ইসলাম আহত হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সাংবাদিক নেতারা বলেন, “সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অনুসন্ধানী ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করতেই এ ধরনের হামলা করা হচ্ছে।”

তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে সমাজের অসঙ্গতি ও অপরাধ তুলে ধরা কঠিন হয়ে পড়বে।

এদিকে স্থানীয় সাংবাদিক সমাজ প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category