April 19, 2026, 5:03 pm

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে কুমিল্লা সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Sunday, November 16, 2025
  • 70 Time View

নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)’।
১৬ নভেম্বর রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই দাবি তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন। ঢাকায় কর্মরত শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।

সভায় ২৪ নভেম্বর (সোমবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, কোনো ধরনের তালবাহানা বা গড়িমসি না করে কুমিল্লা নামেই দ্রুততম সময়ে বিভাগ ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।

তারা অভিযোগ করেন, অবকাঠামোসহ প্রয়োজনীয় সব সুবিধা থাকা সত্ত্বেও যুগের পর যুগ কুমিল্লাকে বিভাগ থেকে বঞ্চিত রাখা হয়েছে। যখনই ঘোষণা বাস্তবায়নের সময় আসে, তখনই শুরু হয় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র। কুমিল্লা বিভাগ এখন আর শুধু দাবি নয়—এটা কুমিল্লাবাসীর অধিকার।

নেতৃবৃন্দ আরও জানান, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশেও কুমিল্লা বিভাগ বাস্তবায়নের তাগিদ দিয়েছে। বিভাগ চালু করতে সরকারের অতিরিক্ত ব্যয়ও হবে না—তাই এ বিষয়ে দেরির কোনো যুক্তি নেই বলে তারা মত প্রকাশ করেন।

আগামী ২৪ নভেম্বরের কর্মসূচি সফল করতে ঢাকায় বসবাসরত কুমিল্লার সকল সাংবাদিককে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এম. এস. দোহা, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, এটিএন বাংলার চিফ রিপোর্টার মঈনুল আহসান, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ, সাবেক অর্থ সম্পাদক সায়ীদ আবদুল মালিক, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান রতন, সাবেক সমাজকল্যাণ সম্পাদক নার্গিস জুঁই, তথ্য-প্রযুক্তি সম্পাদক আহমেদ আজম, শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক ফারজানা আফরিন, ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ বেলাল এবং নির্বাহী সদস্য মো. মাসুদ।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category