April 19, 2026, 8:19 pm

কুমিল্লা-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name
  • Update Time : Monday, December 15, 2025
  • 40 Time View
Oplus_16908288

জি.এম.এস রুবেল, লাকসাম(কুমিল্লা) :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নার্গিস সুলতানার কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন কুমিল্লা-৯ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর পক্ষের প্রতিনিধিরা। আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মুহাম্মদ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান এবং লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ।

মনোনয়নপত্র সংগ্রহের সময় জামায়াতের নেতৃবৃন্দ রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে সবার জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

অন্যদিকে, সহকারী রিটার্নিং অফিসার ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা সকল প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category