June 15, 2026, 2:42 pm

কোরবানির ঈদ সামনে রেখে গরুর ব্যবসায় নামতে চান কুমিল্লার এমপি মোবাশ্বের আলম

Reporter Name
  • Update Time : Thursday, May 14, 2026
  • 53 Time View

লাঙ্গলকোট (কুমিল্লা) : আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গরুর ব্যবসায় নামার আগ্রহ প্রকাশ করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের আগ্রহের কথা জানানোর পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এমপি মোবাশ্বের আলম ভুঁইয়া লেখেন,

“আমার গাড়ি ও বাড়ির ব্যবসা খুব খারাপ যাচ্ছে। আসন্ন ঈদ উপলক্ষে আমি গরুর ব্যবসা করব। আমার নেতাকর্মীদের মান-সম্মানে কোনো আঘাত আসবে কি না, কমেন্ট করে জানাও।”

পোস্টটি প্রকাশের পর থেকেই ফেসবুকে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এমপির ব্যবসায়িক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে সমালোচনাও করেছেন।

পোস্টের মন্তব্যে গিয়াসউদ্দিন নামে একজন লেখেন, “বর্তমান যুগে এটি অনেক ব্যয়বহুল ব্যবসা এবং যারা এ ব্যবসা করেন তারা সমাজে সম্মানিত মানুষ হিসেবে পরিচিত।”

অন্যদিকে মিজানুর রহমান নামে আরেকজন মন্তব্য করেন, “ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, চুরিকে হারাম করেছেন। তাই ব্যবসা করলে সম্মান যাওয়ার প্রশ্নই আসে না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও বিভিন্ন বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যের কারণে একাধিকবার আলোচনায় এসেছেন কুমিল্লা-১০ আসনের এই সংসদ সদস্য।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category