জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘ নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনায় কুমিল্লার লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ড বাতাখালীতে দোয়া, মিলাদ ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর ২০২৫ বাদ এশা বাতাখালী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ বাদশা মিয়া, সাইফুল ইসলাম মজনু, ফারুক আহমেদ, আলী হায়দার মামুন, আবদুস সাত্তার, ফরিদুল ইসলাম টুটুল, আলমগীর হোসেন, মহসিন, মনির হোসেন, মহসিন হোসেন, এ আর রনি, রবিউল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন ক্বারী মাওলানা নাজমুল হাসান। মুনাজাতে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘ সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
মিলাদ শেষে তাবারুক বিতরণ করা হয়।