April 19, 2026, 5:04 pm

গুন্তি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন গণসংহতি আন্দোলনের প্রার্থী জহির রায়হান

Reporter Name
  • Update Time : Saturday, November 15, 2025
  • 35 Time View

শিরোনাম:

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংহতি আন্দোলন (GSA)–এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির রায়হান আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল তিনি নিজ গ্রাম গুন্তিতে বাদ জুমা মসজিদে দোয়ার আয়োজন ও পারিবারিক কবরস্থানে জিয়ারত করে দিনের কর্মসূচি শুরু করেন।

১৪ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ সাহেবের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে গুন্তি বাজারে প্রথম বক্তৃতা প্রদান করে তিনি নির্বাচনী কার্যক্রমের দিকনির্দেশনা দেন।

বক্তৃতায় তিনি বলেন—
“এই মনোনয়ন কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি গুন্তি গ্রামের দল–মত নির্বিশেষে সকল মানুষের যৌথ অর্জন। নিরাপদ, বাসযোগ্য ও রাজনৈতিক সহিংসতামুক্ত লাকসাম–মনোহরগঞ্জ গড়ে তুলতে আজীবনের এই সংগ্রামে আমি অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও জানান, গণসংহতির আলাদা কোনো ব্যক্তিগত স্বার্থ নেই; জনগণের বৃহত্তর স্বার্থই তাদের লক্ষ্য। শান্তি ও কল্যাণময় রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন এবং মাথাল মার্কায় ভোট প্রার্থনা করেন।

এরপর তিনি লিফলেট বিতরণগুন্তি খন্দকারবাড়ী, উত্তরপাড়া, গুন্তি বাজার, পূর্বপাড়া ও কৈয়ারপাড় এলাকায় গণসংযোগ পরিচালনা করেন। সন্ধ্যা ৭টায় তার দিনের প্রচারণা কার্যক্রম সমাপ্ত হয়।

স্বেচ্ছাসেবীসহ যারা স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জহির রায়হান এবং ভবিষ্যতে আরও স্বেচ্ছাসেবীর সম্পৃক্ততার আশা ব্যক্ত করেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category