April 19, 2026, 10:26 pm

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লাকসামে আবুল কালামের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

Reporter Name
  • Update Time : Friday, November 7, 2025
  • 45 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর (শুক্রবার) সকালে লাকসাম পৌরসভার সামনের সড়ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি লাকসাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ। এসময় লাকসাম-মনোহরগঞ্জের স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনের মাইলফলক হিসেবে চিহ্নিত। বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category