April 19, 2026, 9:01 pm

নবাব ফয়জুন্নেছার ১২২ তম মৃত্যুবার্ষিকীন পালন

Reporter Name
  • Update Time : Tuesday, September 23, 2025
  • 66 Time View

জি.এম.এস রুবেল,লাকসাম (কুমিল্লা) :

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) লাকসাম উপজেলা অডিটোরিয়ামের উপমহাদেশের একমাত্র মহিলা নওয়াব, মহীয়সী নারী নবাব ফয়েজুন্নেছা চৌধুরানীর ১২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, আলোচনা সভা, র্যালি, পুষ্পমাল্য অর্পণ, কবর জেয়ারত ও বিশেষ মুনাজাত।

লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও ও লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের লেকচারার রফিকুল ইসলাম। এছাড়া লাকসাম নবাব ফয়েজুন্নেছা ও বদরুদ্দোজা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, অভিভাবক সদস্য, মিজানুর রহমান সেলিম, সিনিয়র শিক্ষক রাবেয়া বেগম প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, নবাব ফয়েজুন্নেছা ছিলেন নারী জাগরণের অগ্রদূত, শিক্ষা ও সমাজ সংস্কারে তাঁর অবদান অনস্বীকার্য। সমাজে নারীশিক্ষা বিস্তারে তিনি যে ভূমিকা রেখেছেন, তা আজও প্রেরণার উৎস হয়ে আছে।

স্মরণসভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নবাব ফয়েজুন্নেছার বাড়ি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাড়ির মূল গেইটে নির্মিত দেয়াল অপসারণের জোর দাবি জানান।

এছাড়া নবাব ফয়েজুন্নেছার বাড়ি জাদুঘর কর্তৃপক্ষ, নবাব ফয়েজুন্নেছা সরকারি কলেজ, নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category