April 17, 2026, 11:24 am

মেরা পিক জয় করে আন্তর্জাতিক গৌরব অর্জন: এভারেস্ট অভিযানের পথে লাকসামের তরুণ পর্বতারোহী কামরুল হাসান রায়হান

Reporter Name
  • Update Time : Sunday, November 16, 2025
  • 145 Time View

জি. এম. এস রুবেল, লাকসাম (কুমিল্লা): মেরা পিক জয় করে ইতিহাস গড়লেন লাকসাম-মনোহরগঞ্জের তরুণ পর্বতারোহী কামরুল হাসান রায়হান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬–১৭ সেশনের শিক্ষার্থী ও লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস’ এসোসিয়েশনের সাবেক সদস্য এই তরুণ নেপালের ৬,৪৭৬ মিটার উচ্চতার অন্যতম বিপদসংকুল পর্বত মেরা পিক সফলভাবে আরোহন করে দেশকে এনে দিলেন নতুন গৌরব।

মাত্র ২৭ বছর বয়সেই তিনি হিমালয়ের তীব্র শীত, কড়া বাতাস, বরফের দেয়াল আর ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করে যে সাফল্য অর্জন করেছেন, তা এক কথায় কিংবদন্তিতুল্য। ১০ দিনের কঠিন যাত্রা শেষে –২১° সেলসিয়াস তাপমাত্রার হাই ক্যাম্পে অবস্থান করে রাত ২টা ৩০ মিনিটে শুরু করেন চূড়ান্ত আরোহন। সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি পৌঁছান মেরা পিকের শীর্ষে।

আরোহনের পর অনুভূতি জানাতে গিয়ে কামরুল বলেন,
“ভাল লাগছে, তবে আমার অভিযান এখানেই শেষ নয়। এভারেস্টের চূড়া স্পর্শের আগে আরও কয়েকটি হিমালয়ের পর্বত জয় করে নিজেকে তৈরি করতে চাই।”

২০২২ সালে ভারতের পর্বতারোহণ ইনস্টিটিউট থেকে মৌলিক প্রশিক্ষণ শেষে পাহাড়ে আটকে পড়া পাঁচজন ভারতীয় নাগরিককে উদ্ধার করে তিনি আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন। একই বছর মাউন্ট পোখরিয়াল এবং ২০২৪ সালে ব্ল্যাক পিক জয় করে নিজের দক্ষতার প্রমাণ রাখেন।

এভারেস্ট জয়ের ক্ষেত্রে সর্বকনিষ্ঠ বাংলাদেশি হওয়ার সুযোগ এখন তাঁর সামনে। বর্তমানে এই রেকর্ড ওয়াসফিয়া নাজরীনের দখলে, যিনি ২৯ বছর বয়সে এভারেস্ট জয় করেছিলেন। ২৭ বছর বয়সী কামরুল জানান— এ লক্ষ্য পূরণে প্রয়োজন পৃষ্ঠপোষকতা এবং স্থানীয় শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা।

লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস’ এসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে,
“কামরুলের এই অর্জন শুধু এসোসিয়েশনের নয়, পুরো দেশের জন্যই এক অনুপ্রেরণা। ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখানোর মতো সাফল্য এটি।”

বাংলাদেশকে পর্বতারোহণের বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরার প্রত্যয়ে এগিয়ে চলেছেন তরুণ অভিযাত্রী কামরুল হাসান রায়হান— এবার তাঁর স্বপ্ন এভারেস্টের চূড়া।

লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস’ এসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে,
“কামরুলের এই অর্জন শুধু এসোসিয়েশনের নয়, পুরো দেশের জন্যই এক অনুপ্রেরণা। ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখানোর মতো সাফল্য এটি।”

বাংলাদেশকে পর্বতারোহণের বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরার প্রত্যয়ে এগিয়ে চলেছেন তরুণ অভিযাত্রী কামরুল হাসান রায়হান— এবার তাঁর স্বপ্ন এভারেস্টের চূড়া।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category