জি. এম. এস. রুবেল, লাকসাম (কুমিল্লা): লাকসামে নবাব ফয়জুন্নেছা বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ হুমায়ুন কবির স্যারের অবসর উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার জনাব নার্গিস সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ নাসির উদ্দিন ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য জনাব মিজানুর রহমান সেলিম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কামাল হোসেন হেলাল
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষক হুমায়ুন কবির স্যার তাঁর দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা ও মানবিকতার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, ও অভিভাবক উপস্থিত ছিলেন।
শেষে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানানো হয়।