June 14, 2026, 7:09 pm

লাকসামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025
  • 34 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা)
কুমিল্লার লাকসামে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে লাকসাম ফ্লাওয়ার মিল সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়। সামিরা আজিম দোলা ও ড. রশিদ আহমেদ হোসাইনীর উদ্যোগ, দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন,
“দেশনেত্রী খালেদা জিয়া জাতীয় নেতৃত্বের প্রতীক। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে যে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, লাকসামও তার ধারাবাহিক অংশ। দেশের মানুষের প্রতি তাঁর অবদান অপরিসীম।”
তারা আরও বলেন, খালেদা জিয়ার সুস্থতা জাতির একটি বড় প্রত্যাশা, আর তাঁর সুস্থতা কামনায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

দিনব্যাপী কর্মসূচিতে কোরআন খতম সম্পন্ন হওয়ার পর বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ-জাতির কল্যাণ, রাজনৈতিক স্থিতিশীলতা, এবং অসুস্থ খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়।

দোয়া শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শতাধিক মানুষ অংশ নেন। দলের নেতারা জানান, সামাজিক দায়িত্ববোধ থেকেই তারা এসব কর্মসূচি নিয়মিত করে আসছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ জসিম উদ্দিন, বিএনপি নেতা হাজী আমির হোসেন, হাজী মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শওকত আলম সেলিম, বিএনপি নেতা বেলায়েত হোসেন, উপজেলা যুবদলের জনপ্রিয় নেতা জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইনউদ্দিন সাকিব, যুবদল নেতা কামাল হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা মাইন উদ্দিন, খাজা আহমেদ, ইসমাইল হোসেন, আব্দুল আউয়াল মেম্বার, যুবদল নেতা দিদারুল আলম, শামছুল ইসলাম
এ ছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লাকসাম বিএনপির নেতৃবৃন্দ বলেন,
“দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা আমাদের হৃদয়ের দাবি। যতদিন তিনি সুস্থ না হন, ততদিন লাকসামে দোয়া ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category