লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি অনুষঠানকে কেন্দ্র করে লাকসামের সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। বুধবার (২৬নভেম্বর) সকালে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে পত্রিকাটির ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে কুমিল্লার লাকসামে দোয়া-মিলাদ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী বাংলাদেশ পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক আলম। এতে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ।
বক্তারা দৈনিক রূপালী বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং পত্রিকাটির সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকার প্রশংসা করেন। তাঁরা সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক দিনকাল কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মশিউর রহমান সেলিম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নয়া দিগন্তের লাকসাম প্রতিনিধি মিজানুর রশিদ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হুমায়ন কবির মানিক।
এসময় উপস্থিত ছিলেন, নবাব ফয়েজুন্নেছা-বদরুন্নেছা যুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন হেলাল, সাংবাদিক চন্দন সাহা, সেলিম চৌধুরী হীরা, শাহ নুরুল আলম, হামিদুল ইসলাম, জিএমএস রুবেল, আমজাদ হোসেন, দেবব্রত পাল বাপ্পি, আহসান উল্ল্যাহ, আফরাতুল করিম রিমু, কামরুজ্জামান রিয়াদ, জাহিদ হোসন, রবিউল হোসেন সবুজ, মোহাম্মদ উল্যাহ, নাজমুল হাসান, জাহিদ আনোয়ার শান্ত প্রমুখ।

সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বর্ষপূর্তির অনুষ্ঠানটি মিলিত হয় এক অনবদ্য মিলনমেলায়।