লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : লাকসামে খুন্তা ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় কেমতলী পূর্বপাড়া পুরাতন মসজিদ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব কাউছার হামিদ। তিনি বলেন, ধর্মে নাবালিকা মেয়েদের বিয়ের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি এবং সাবালিকা মেয়েদের ক্ষেত্রে তার নিজস্ব মতামত দেয়ার কথা বলা হয়েছে। বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে গিয়ে বলেন, বাল্য বিবাহ মানে রেজিষ্ট্রেশন ছাড়া বিবাহ, তালাক হলে এই মেয়ের কোন অধিকার থাকে না। তিনি সমাজের দায়িত্বশীল, মেয়েদের অভিভাবকদের পাশাপাশি যারা বিয়ে পড়ান হুজুর ও কাজীদের দায়িত্বশীল পদক্ষেপের বিষয়ে তাগাদা দেন। উপজে নির্বাহী অফিসার মাদকাসহ ধরে শুধু একটা ফোন দেয়ার আহবান জানিয়ে বলেন, আমাদের আসতে যতক্ষণ সময় লাগে, এরপর আমরা শক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। মাদকাসক্তদের পিতারা ইইএনও কাউছার হামিদের কাছে গিয়ে সন্তানদের আটকে রাখতে বলেছেন বলে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করে এর ভয়াবহতা থেকে সকলকে মুক্ত থাকার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হামিদুল ইসলাম, লাকসাম দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজ, কৃষি অফিসার মোঃ আল আমিন, লাকসাম থানার এসআই শাহরিয়ার নাফিজ এবং খুন্তা এওতদায়ী মাদ্রাসার সভাপতি জনাব মোঃ নাজমুল হক (মিঠু)। খুন্তা ফাউন্ডেশনের সহসভাপতি শাহ নূর রনি। তিনি বলেন “অপরাধীরা যত হেডমওয়ালাই হউক তারা খুবই দূর্বল, একটু সাহস দেখালেই তাদের নির্মূল করা সম্বব।”
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রভাষক জনাব মোঃ হাম্মদ শাহজাহান।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদক বর্তমান সমাজের জন্য একটি বড় হুমকি। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।