April 17, 2026, 11:20 am

লাকসামে বিএনপির নাম ভাঙিয়ে ফয়জুন্নেছা ওয়াকফ এস্টেট দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : Tuesday, August 26, 2025
  • 364 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম(কুমিল্লা):

কুমিল্লার লাকসাম পশ্চিমগাঁওয়ে অবস্থিত উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর স্মৃতিবিজড়িত বাড়ির পূর্ব দিকের প্রবেশপথ জবরদখল করে বহাল তবিয়তে আছেন স্থানীয় ভুমি দখলদার ছৈয়দ আলী। এ ব্যাপারে প্রশাসন ও রাজনৈতিক মহলের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফয়জুন্নেছা ওয়াকফ এস্টেটের বেশ কিছু সম্পদ জালিয়াতির মাধ্যমে দখল করেছেন তিনি। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা আদালতে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করেছেন।

অভিযোগ রয়েছে, ছৈয়দ আলী বর্তমানে ঐতিহাসিক ১১ গম্বুজ মসজিদ ও পুকুর দখলেরও পাঁয়তারা করছেন। তবে জাতীয় জাদুঘরের উদ্যোগে প্রত্নতত্ত্বের গেজেটভুক্ত এ মসজিদের সুরক্ষায় লাকসাম উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের ছত্রছায়ায় ওয়াকফ এস্টেটের সম্পদ দখল বাণিজ্যে লিপ্ত ছিলেন ছৈয়দ আলী। মেয়র আবুল খায়ের ও সাবেক কাউন্সিলর দিদারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। সম্প্রতি তিনি পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর বিএনপির নাম ভাঙিয়ে নতুন করে সক্রিয় হয়েছেন।

অভিযোগ আছে, এ কাজে সহযোগী হিসেবে ব্যবহার করছেন তার ছেলে, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ইব্রাহিম খলিলকে। চার ছেলেকে নিয়ে তিনি আবারও নবাব ফয়জুন্নেছার বাড়ি, মসজিদ ও পুকুরসহ ওয়াকফ এস্টেটের সম্পদ দখলের চেষ্টা চালাচ্ছেন।

এলাকাবাসী দখলদার ছৈয়দ আলী ও তার ছেলে ইব্রাহিম খলিলকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category