জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা দলীয় কার্যক্রম থেকে বিরত থাকেননি। তিনি নিয়মিত উঠান বৈঠক, সভা ও সমাবেশ করে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন।
তার সমর্থকরাও মনোবল হারাননি। তাদের বিশ্বাস—তারেক রহমান শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে দোলাকে মনোনয়ন দেবেন।
৭ নভেম্বর (শুক্রবার) দলিয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে লাকসামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার সময় দোলা সমর্থকদের উপস্থিতি জনশ্রোতে রূপ ধারণ করে। সকলে দোলা দোলা দোলা শ্লোগানে প্রকম্পিত করে তোলে লাকসামের আকাশ বাতাশ। মনোনয়ন দৌড়ে পিছিয়ে পড়লেও তাদের জনসমর্থন দেখানোর কাজ তারা চালিয়ে যাচ্ছেন।
র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক পার করে এসে লাকসাম বাজারের চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘটে। সমাবেশে দেয়া বক্তব্যে দোলা বলেন, আমার বাবা বেছে থাকলে সম্ভাব্য প্রার্থী নয় নিশ্চিত ঘোষনা কর্ণেল আজিমের পক্ষে চলে আসতো।
আবুল কালামের নমিনেশন পাওয়াটা নিশ্চিত সিদ্ধান্ত নয় জানিয়ে তিনি বলেন, জনসমর্থন যেদিকে ধানের শীষের নমিনেশন সেদিকেই হবে। তিনি তারেক জিয়া সঠিক সীদ্ধান্ত নিবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন , বিএনপি নেতা হাজী মোঃ আমির হোসেন , হাজী মোঃ ইসমাইল হোসেন, যুবদল নেতা মোঃ দিদার হোসেন, লাকসাম উপজেলা যুবদল নেতা মুহাম্মদ জাহেদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমর্থকরা বলেন, যেখানে অন্যরা অবরোধ, হরতাল, মানববন্ধন, মশাল মিছিল বা অনশন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ করছে, সেখানে সামিরা আজিম দোলার নেতৃত্বে আমরা সুকৌশলে জনগণের মাঝে ৩১ দফা লিফলেট বিতরণ করে প্রতিবাদ জানাচ্ছি।
তারা আরো বলেন, “৩১ দফাই হলো জনগণের মুক্তির আন্দোলন।”
মিছিলে হাজারের বেশি সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত সমর্থকদের দাবি— “ধানের শীষের মান বাঁচাতে সামিরা আজিম দোলার বিকল্প নেই। আমরা দোলাকে ছাড়া আমাদের পবিত্র ভোট কাউকেই দেব না।”